
মল্লিকা শেরওয়াত মানেই সিনেমার পর্দায় সাহসী দৃশ্য। এহেন হট বলিউড নায়িকা এবার হোয়াইট হাউসে। তাও ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনারে। অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন ছবি ও ভিডিও। সেই পোস্ট দেখে প্রশংসা করেছেন অনেকে।
আবার ব্যাঁকা প্রশ্নও ছুড়ে দিয়েছেন কেউ কেউ।উল্লেখ্য,হোয়াইট হাউসের ক্রিসমাস এক দীর্ঘসময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী নৈশভোজের অনুষ্ঠান।প্রতি বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ও দেশের ফার্স্ট ফ্যামিলি সামগ্রিক ভাবেই এই অনুষ্ঠান পরিচালনা করেন।এমন এক ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠানে ডাক পান খুব কম অতিথিই। কেবল মাত্র হাই প্রোফাইল ব্যক্তি ছাড়া কেউ সেখানে যাওয়ার সুযোগই পান না। আর এহেন অনুষ্ঠানেই হাজির হলেন মার্ডার গার্ল।মল্লিকা যে পোস্ট করেছেন, তাতে তাঁকে হোয়াইট হাউসের দরজার দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।আবার সন্ধ্যাবেলায় তিনি ফার জ্যাকেট ও গোলাপি পোশাক পরিহিত অবস্থাতেও দেখা গিয়েছে মল্লিকাকে।
ছবির পাশাপাশি অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের ভিডিও-ও শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে ডাক পাওয়াটা সম্পূর্ণ ভাবেই বিমূর্ত ব্যাপার,কৃতজ্ঞ রইলাম।
