
বয়স ধরে রাখতে তৎপর ছিলেন নাকি,মৃত্যুর পরে শেফালি জরীওয়ালার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাক্স বাক্স অ্যান্টি-এজিং ওষুধ, মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট।পরিবারের পক্ষ থেকে জানা হয়েছে, চিকিৎসকের পরামর্শ না নিয়েই ওষুধগুলি খাচ্ছিলেন শেফালি।
বার্ধক্যের মতো সত্যিকে মানতে অসুবিধা, তাই নিজের বয়স ধরে রাখতে অতি তৎপর ছিলেন শেফালি জরীওয়ালা। সৌন্দর্য ধরে রাখা কি এতটাই প্রয়োজনীয়! এই নিয়ে উঠছে নানা প্রশ্ন। এ বার শেফালির মৃত্যুতে কোন প্রশ্ন তুলেছেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত? অভিনেত্রী একটি ভিডিয়ো করেছেন,যেখানে মুখে রূপটানের লেশমাত্র নেই। সকালে উঠে ঠিক যেমন ছিলেন সে ভাবেই চলে এসেছেন সোশ্যাল মিডিয়ায়। যৌবন ধরে রাখতে আসলে বোটক্স পদ্ধতির বিরোধিতা করেছেন মল্লিকা শেরাওয়াত। শেফালির এই অকালপ্রয়াণের পরে মল্লিকা বলেছেন, সকাল সকাল উঠে ভিডিয়ো করছেন। কোনও রকমের ফিলার ব্যবহার করেন নি। না কোনও রূপটান রয়েছে, না কেশবিন্যাস। সকালে উঠে এটাই প্রথম করলেন।
আসলে এ ভাবে এলাম এটাই বলতে যে, দয়া করে বোটক্স করবেন না। বরং স্বাস্থ্যসম্মত জীবন যাপন করুন। মল্লিকা শেরাওয়াত আরও বলেছেন, তিনি কোনও ধরনের বোটক্স করাননি। স্বাস্থ্যকর খাবার খান। তাড়াতাড়ি শুয়ে পড়েন। নিয়মিত শরীরচর্চা করেন। তাতেই যথেষ্ট









