গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সংসদে হাঁটুতে আঘাত খাড়গের, মাথা ফাটল বিজেপি সাংসদের

    সংসদে হাঁটুতে আঘাত খাড়গের, মাথা ফাটল বিজেপি সাংসদের

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স

    সংসদের অন্দরে সরকার এবং বিরোধীপক্ষের সংঘাতের জেরে হাঁটুতে চোট পেয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তিনি।

    এক্স পোস্টে তিনি লিখেছেন, বিরোধী জোটের সাংসদরা ডক্টর আম্বেদকরের মূর্তি থেকে মকর দ্বার পর্যন্ত মিছিল করেছে। আম্বেদকরকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ করার জন্যই এই মিছিল করা হয়েছে। মকর দ্বারে পৌঁছনোর পরে বিজেপি সাংসদরা ধাক্কা দেওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে বাধ্য হয়ে বসে পড়েছিলেন। এর ফলে তাঁর হাঁটুতে আঘাত লেগেছে। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। সেই হাঁটুতে আঘাত করার অভিযোগ উঠেছে। পরে কংগ্রেস সাংসদরা তাঁকে চেয়ার এনে দিতে তিনি বসতে পেরেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অম্বেদকর- মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধীপক্ষের সংঘাত এবার পরিণত হয়েছে সংঘর্ষে। বৃহস্পতিবার দু’পক্ষের ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলে অভিযোগ। সূত্রের খবর, মাথায় আঘাত পেয়েছেন ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সাংসদ এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে অধিবেশন কক্ষের বাইরে আনার পরে ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল গান্ধী।

    ওড়িশার বালেশ্বরের সাংসদ ষড়ঙ্গীর অভিযোগ, তাঁকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্বয়ং। পাল্টা থেমে থাকেননি কংগ্রেস সাংসদরাও। বিজেপি নেতার অভিযোগ নিয়ে মুখ খোলেননি রাহুল গান্ধী।