গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সংসদে তুই তোকারি করে বিতর্কে খাড়গে

    সংসদে তুই তোকারি করে বিতর্কে খাড়গে

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    বাজেট অধিবেশনের বিতর্কে বিজেপি সাংসদ নীরজ আজাদকে তুই তোকারি করে চুপ করিয়ে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। আর তাতেই তৈরি হয়েছে চাপানউতোর পরিস্থিতি।
    বাজেট অধিবেশনের বিতর্কে অংশ নিয়ে রাজ্যসভা থেকে বিজেপি সাংসদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। ডলারের নিরিখে রুপির পতন নিয়ে রাজ্যসভা নিজের তর্ক পেশ করছিলেন তিনি। তাঁর কথায়, ২০১৪ এর আগে ১ ডলারের নিরিখে রুপির দর ছিল ৬০ টাকা। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন মোদী। বলেছিলেন, রুপি নাকি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে। এরপরই চলতি বছর ফের রুপির পতন নিয়ে প্রধানমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই সময়ই তাঁর কথার মাঝে বাধা হন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর আজাদের পুত্র বিজেপি সাংসদ নীরজ আজাদ। আর তাতেই চটে যান কংগ্রেস নেতা। বিজেপি সাংসদকে রীতিমতো কটাক্ষ করে তিনি বলেন, তাঁর বাবারও তিনি সঙ্গী ছিলেন, ওকে নিয়ে কত জায়গায় ঘুরে বেড়িয়েছেন। একদম চুপ।
    বিরোধী দলনেতার এমন হুঙ্কারের পরেই উত্তাল হয়ে ওঠে সংসদের উচ্চ কক্ষ। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় খোদ অধ্যক্ষ জগদীপ ধনখড়কে।