সনাতনীদের বিরুদ্ধে মন্তব্য, মহুয়া নিশানা মালব্যের

0
117
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সারা বছর তৃণমূলী, আর নির্বাচনের সময় সনাতনী। ২৮ অগাস্ট করিমপুর ব্লক-এ তৃণমূল কর্মী সমাবেশ থেকে এই মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথীর মতো প্রকল্পের সুবিধা নেবেন, আর ভোটের বেলার বিজেপি। প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে ১০০ টা ভোটের মধ্যে বিজেপি পায় ৮৫ টা ভোট, মন্তব্য মহুয়া মৈত্রের। তাঁর ওই বক্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালব্য। অমিত মালব্য এক্স পোস্টে লিখেছেন, এটা সম্পূর্ণ হিন্দু বিরোধী, বর্ণবাদী ঘৃণামূলক বক্তব্য। এই ধরনের সাম্প্রদায়িক বিষের জন্য কোনও ক্ষমা হতে পারে না। তাঁর আরও সংযোজন, বিজেপি সর্বদা নমশূদ্র, তফসিলি জাতি এবং মতুয়া সম্প্রদায়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এই সম্প্রদায়গুলির উদ্দেশ্যে কুকথা বলার জন্য মহুয়া মৈত্রের অবিলম্বে পদত্যাগ দাবি এবং আরও বৃহত্তর আন্দোলন শুরু করার সময় এসেছে বলেছেন অমিত মালব্য।
তফসিলি জাতি-উপজাতি এবং হিন্দু সম্প্রদায়ের অপমান করার জন্য তাঁকে অবশ্যই জবাবদিহি করতে হবে।