
যিনি একসময় রাস্তায় নামতেই তটস্থ থাকত পুলিশ প্রশাসন। একবার দেখার জন্য রাস্তার দুধারে মানুষ ভিড় জমাতেন। ক্ষমতার রাশ আলগা হতেই নিজের এলাকা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে চোর স্লোগান শুনতে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
গণন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই নয়, শুভেন্দু অধিকারীর প্রার্থী মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় কমিশনের নির্দেশে। জানিয়ে দেওয়া হয় গণনাকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেস্টিংসের কাউন্টিং সেন্টারে যেতে তাঁকেও চোর স্লোগান দেওয়া হয়। বিজেপির কর্মী সমর্থকদের চোর স্লোগান শুনাতে হয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য কাজরী বন্দ্যোপাধ্যায়কেও। প্রার্থী না হয়ে গণনাকেন্দ্রে যাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়া হয়।
প্রার্থী না হয়েও কিভাবে কাউন্টিং সেন্টারে। প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করেছে নির্বাচন কমিশন।







