প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে মমতা-অভিষেক

0
127
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
এসআইআর-র চূড়ান্ত তালিকা বেরনোয় আর কয়েকদিন বাকি। এরপরেই ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন।
তার আগেই প্রার্থীতালিকা নিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বৈঠক করেছেন। বুধবার এবং বৃহস্পতিবার দুই প্রস্থ বৈঠক হয়েছে। ২৯৪ আসনের মধ্যে ১০০ আসনে নতুন মুখ তৃণমূলের প্রার্থীতালিকায় থাকবে বলে খবর। সেক্ষেত্রে বাদ যেতে পারেন বেশকিছু প্রবীণ নেতা। প্রার্থী তালিকায় থাকতে পারে বেশ কয়েকজন সেলিব্রিটিও।
ফলে ২০২৬-র বিধানসভায় এক তৃতীয়াংশ প্রার্থী বদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস এমনটাই খবর। পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রীর আসন অদলবদল নিয়েও আলোচনা চলছে বলে খবর।