
ছাব্বিশের নির্বাচনের আগে ৬ ডিসেম্বর বড় আকারে সংহতি দিবস পালন করবে তৃণমূল। মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে এই সমাবেশে অংশ নিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন মেয়ো রোডে ছাত্র, যুব, সংখ্যালঘু সংগঠনের সমাবেশে পশ্চিমবঙ্গের সম্প্রীতি, ঐক্যের বার্তা দিতে পারেন মমতা বন্দোপাধ্যায়। সেই সঙ্গে ৬ ডিসেম্বরের মঞ্চকে ব্যবহার করে ছাবিশের লড়াইয়ের প্রস্তুতির জন্য নেতা, কর্মী, সমর্থদের মাঠে নামার বার্তা দিতে পারেন দলনেত্রী।
প্রত্যেক বছর সংহতি দিবস পালন হলেও ভোটের আগে এবছর বড় আকারে সংহতি দিবস করতে চাইছে তৃণমূল।
