গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যজুড়ে সন্ত্রাসের অভিযোগ মমতার, তুলনা টানলেন ২০১১-র 

    রাজ্যজুড়ে সন্ত্রাসের অভিযোগ মমতার, তুলনা টানলেন ২০১১-র 

    0
    35
    ছবি সৌজন্যে :ফেসবুক
    রবীন্দ্র জয়ন্তী পালনে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা টেনেছেন ২০১১-র পালাবদল পরবর্তী পরিস্থিতির।
    তাঁর দাবি বাইরের থেকে গুন্ডা নিয়ে এসে পশ্চিমবাংলার মানুষের ওপরে অত্যাচার করা হচ্ছে। বাদ যাচ্ছে না তাঁর বাড়ি, অভিষেক বাড়িও। তৃণমূল নেত্রীর দাবি বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূল কর্মীদের ওপর লাগামহীন সন্ত্রাস চললেও পুলিশ চুপ রয়েছে। ২০১১-র পালাবদল পরবর্তী পরিস্থিতির তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওই সময় কারও ওপর কোনও অত্যাচার হয়নি। এমনকি তিনি নিজের বুলেটপ্রুফ গাড়ি পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে পাঠিয়েছিলেন। জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। এরপরেই তিনি বলেছেন ওরা জেতার পর রাত থেকেই তাঁর সব নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়।
    ইন্টারনেট উইথড্র করে নেওয়া হয়। হঠাৎ করেই তিনি লক্ষ্য করেন কোনও ফোন, মেসেজ আসছে না। তিনি কারও দয়া ভিক্ষে সহানুভূতি চান না বলেও সুর চড়িয়েছেন।