যাদের দিয়ে ভোটে কারচুপি, তাদেরকেই পুরস্কৃত, তোপ মমতার

0
29
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

যাদের দিয়ে নির্বাচনে কারচুপি করিয়েছে, তাদেরকেই পুরস্কার স্বরূপ নতুন সরকারে নিয়োগ করা হয়েছে। ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ করেছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম না করে মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত-র অন্তর্ভুক্তি নিয়ে সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচনের আগে এলাকায় গিয়ে গিয়ে ত্রাস সৃষ্টি করেছেন। ভোটের আগে তৃণমূলের পোলিং এজেন্টদের গ্রেফতার করা হয়েছে। ডিএম, এসপিদের ধমকেছেন। যা ইচ্ছে তাই করেছেন। তাঁর দাবি ভোটের আগে ৫০০ অফিসারকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এখন এঁরা পদে বসে মিথ্যে মামলায় তৃণমূলের নেতা কর্মীদের ফাঁসিয়ে দিচ্ছে।

পুরনো মামলায় গ্রেফতার করা হচ্ছে। আগে তো একটা পটকা ফাটলে বা কিছু একটা হলে এজেন্সি, কমিশনকে পাঠিয়ে দিত। এখন সেইসব কমিশন এজেন্সি দেখা নেই কেন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।