গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ব্রিলিয়ান্ট খেলা খেলছে, কমিশনকে আক্রমণ মমতার

    ব্রিলিয়ান্ট খেলা খেলছে, কমিশনকে আক্রমণ মমতার

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দলের প্রার্থী তালিকা ঘোষণার আগে বিজেপি কমিশনকে একযোগে আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন বলে খোঁচা দিয়েছেন।

    আক্রমণ করে বলেছেন ব্রিলিয়ান্ট খেলা খেলছে। এখনও নোটিফিকেশন হল না নির্বাচনের, তার মধ্যে মুখ্যসচিব থেকে স্বরাষ্ট্রসচিব, ডিজি থেকে শুরু করে এডিজিল অ্যান্ড অর্ডার, সমস্ত কমিশনার থেকে শুরু করে এসপি বদলে দিয়েছে। খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে না খেলে সরাসরি খেলার চ্যালেঞ্জ করেছেন। কমিশনের উদ্দেশে তিনি আরও বলেছেন সব আইন, বিধি যখন ভঙ্গ করছে তবে এবাব সরাসরি প্রচারে নামা উচিত। মঞ্চ বেধে মিটিং করা উচিত।

    এরপরেই বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে সিট যা পেয়েছিল, এবার তার থেকে তলানিতে নামবে।