সোমে সাংসদ-বিধায়কদের নিয়ে কালীঘাটে  বৈঠকে মমতা

0
212
SOMBAR SANGSOD BIDHAYOK DER NIYE KALIGHATE BOITHAK A MAMATA
SOMBAR SANGSOD BIDHAYOK DER NIYE KALIGHATE BOITHAK A MAMATA

লোকসভা এবং বিধানসভা অধিবেশনের শুরুর দিন সোমবারই দলের সাংসদ-বিধায়কদের নিয়ে জাতীয় কর্মসমিতির বৈঠক করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ওই বৈঠকে থাকবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অধিবেশনে দলীয় সাংসদ এবং বিধায়কদের ভূমিকা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশের পাশাপাশি দলের সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। তৃণমূল সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় রদবদলের একটি তালিকা প্রস্তাব আকারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন। সোমবার বৈঠকের পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা এবং বিধানসভা দুই ক্ষেত্রেই শীতকালীন অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকতে পারে ওয়াকফ বিল। যা নিয়ে উত্তাল হতে পারে অধিবেশন। পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভায় ওয়াকফ বিল আনার ভাবনাচিন্তা রয়েছে শাসকদলের।

বিধানসভায় ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের আলোচনা, লোকসভায় ওয়াকফ প্রসঙ্গে তৃণমূলের অবস্থান কী হবে সোমবারের বৈঠকে তারই নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি সৌজন্যে : ফেসবুক