
এসআইআর চাপিয়ে দেওয়া হলে ভারতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হুগলির চুঁচুড়া রবীন্দ্রনগর কালীতলায় এসআইআর ও সিএএ-র প্রতিবাদসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর।
তাঁর দাবি, আইন পরিবর্তন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। তাঁর হুঁশিয়ারি একজনেরও নাগরিকত্ব বাতিল হরে তাঁদের পাশে থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে একহাত নিয়েছেন সাংসদ মমতাবালা। বলেছেন, কেন্দ্র সরকার একটার পর একটা আইন করে মতুয়া সম্প্রদায়ের মানুষকে গোলামে পরিণত করতে চাইছে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষ। মতুয়া আদর্শ বিজেপি-আরএসএসের সঙ্গে মেলে না।
তিনি জানিয়েছেন, বিভিন্ন বিধানসভায় প্রতিবাদ চলছে। তিনি আরও বলেছেন, ১৯ অক্টোবর বড়মার জন্মোৎসবে রাত বারোটার পর ঘোষণা করা হবে, কলকাতার বুকে তাঁরা কবে বৃহত্তর আন্দোলনে নামবেন।
