
ড. বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান প্রণেতার জন্মবার্ষিকীতে তাঁকে আন্তরিকভাবে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে ড. ভীমরাও রামজি আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক্স হ্যান্ডেল বার্তা তিনি লিখেছেন, সংবিধানের রচয়িতা ড. আম্বেদকর ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব-তিনি একাধারে এক প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজ্ঞ, দার্শনিক, বক্তা, লেখক, পণ্ডিত এবং সমাজ সংস্কারক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ড. আম্বেদকর দেখেছিলেন, তা সকলকে প্রেরণা জোগায় এবং আগামীর পথ চলায় পথনির্দেশ করে।
