
উৎসবের উদ্বোধনেও ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন সবার নিজস্ব ধর্ম, ভাষা, মত রয়েছে। এক একজনের এক এক ভাষা।
প্রত্যেকেই নিজেদের মাতৃভাষাকে সম্মান করে তাতে আপত্তি কিসের। এরপরেই বাঙালি হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এখানকার অনেক শ্রমিকই বাইরের রাজ্যে কাজ করেন। তাঁরা প্রতিভার ভিত্তিকে কাজ করে থাকেন। এ রাজ্যের ২২ লাখ শ্রমিক ভিনরাজ্যে কাজ করেন।
তবে দেড় কোটি মানুষ বাইরে থেকে এখানে এসে কাজ করেন। দেশ এটাই শিখিয়েছে।
