লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক

0
149
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ছাব্বিশের আগে লোকসভায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ।

সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে কাজ করবেন অভিষেক। চিফ হুইপ পদে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই।উল্লেখ্য দীর্ঘদিন ধরেই অসুস্থ লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে অধিবেশনে উপস্থিত থাকতে পারছেন না তিনি। সূত্রের খবর, এই পরিস্থিতিতে সোমবার দুপুরের বৈঠকে লোকসভায় দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, রাজ্যসভার কাজ ঠিক হলেও লোকসভায় হচ্ছে না। এরপরই আপাতত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলনেতার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে জানিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই চিপ হুইপ থাকবেন। কিন্তু এই সিদ্ধান্তের পরই জানা যায়, চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, তৃণমূলের অন্দরে প্রবীণ-নবীন আলোচনা বা মতদ্বৈধ শুরু হয়েছিল মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই। প্রবীণের তালিকায় হয়েছেন সাংসদ সৌগত রায়ও।

তিনি অধুনা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।অনেকেই মনে করছেন,এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তৃণমূলে পরবর্তী প্রজন্মকে তুলে আনার পালাবদলের পালা শুরু হল। এখন দেখার, বাকি যে প্রবীণ সাংসদ-বিধায়কেরা রয়েছেন, তাঁদেরও দায়িত্ব ধীরে ধীরে লাঘব করা হতে থাকে কি না। ঘটনাচক্রে, বয়সের কথা খেয়াল রেখে পালাবদলের প্রসঙ্গ প্রথম এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই।