
ভগবান রামের উদ্দেশ্যে অশালীন শব্দ প্রয়োগ করে তাঁকে গালি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করেছেন। কলকাতায় এসআইআর নিয়ে প্রতিবাদ মিছিলের পর মঞ্চ থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা দুধ খাওয়া প্রসঙ্গে রাম বাবা, রাম ঠাকুরের নাম নেন। পরক্ষণেই তিনি বলেছেন, আদপে রাম বাবা বা রাম ঠাকুর বলতে রামদেবকে বোঝাতে চেয়েছেন, অন্য কাউকে বোঝাতে চাননি।। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে যাতে কোনও বিতর্ক তৈরি না করা হয়, সেবিষয়েও সতর্ক করে দেন তৃণমূল সুপ্রিমো। যদিও অমিত মালব্য দাবি করেছেন, মঞ্চ থেকে ভগবান রাম বা মা দুর্গার অপমান এই প্রথমবার নয়-এটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব হয়ে গিয়েছে। এটা কোনও ভুল নয়, এটা ইচ্ছাকৃত বলে দাবি করে লিখেছেন বিজেপির অমিত মালব্য।
বাংলাদেশী অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের বাঁচাতেই এই ধরণের আপত্তিকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করেছেন বিজেপি-র আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য।
