গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ভোট হিংসা, আইনজীবী মমতার হাইকোর্টে গিয়ে সওয়াল

    ভোট হিংসা, আইনজীবী মমতার হাইকোর্টে গিয়ে সওয়াল

    0
    10
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    নির্বাচনের আগে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। এ বার নির্বাচনের পরে দলের ভরাডুবির পর হাইকোর্টে হাজির হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    বৃহস্পতিবার সকাল ১১টার কিছু আগে হঠাৎ হাইকোর্ট চত্বরে পৌঁছে যান তৃণমূলনেত্রী। আইনজীবীদের মতো কালো শামলা পরে হাইকোর্ট চত্বরে হাজির হন তিনি। বৃহস্পতিবার ভোট-পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে সওয়াল করেছেন তিনি। প্রধান বিচারপতির এজলাসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম বার কলকাতা হাইকোর্টে সওয়াল করছেন। ১৯৮৫ সালে বার কাউন্সিলে তাঁর নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছেন। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এই সব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জালাচ্ছে। পুলিশ কোনও পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করবেন। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনও বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান। অন্য দিকে রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা সওয়াল করেছেন, ওই সব অভিযোগের কোনও ভিত্তি নেই। তিনি এজলাসে বলেছেন, নির্দিষ্ট করে তথ্য দিয়ে বলা হচ্ছে না কোথায়, কী ঘটেছে। রাজ্যের পুলিশ সতর্ক এবং সক্রিয় রয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ উঠেছে।
    সেই অভিযোগগুলির প্রেক্ষিতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে ওই মামলার শুনানি হয়।