বিভাজনের রাজনীতি বরদাস্ত নয়: মমতা

0
115
ছবি সৌজন্যে :ফেসবুক
রাজ্য কোনওভাবেই বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না, রেড রোড থেকে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবছরের মতোই এবার ইদের সকালে রেড রোডে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিনও বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, ওরা চায় বিভাজন। এরপরই সতর্ক করে বলেছেন, কারও প্ররোচনায় পা দেবেন না। তিনি আরও বলেন, কেউ কেউ বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তাদের একটাই আওয়াজ দাঙ্গা করো, কিন্তু এখানে হিন্দু-মুসলিম ভাই ভাই। এ প্রসঙ্গে অক্সফোর্ডের কেলগ কলেজের ঘটনাও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ওরা জানাতে চেয়েছিল তিনি হিন্দু কিনা? তাঁর জবাব, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান-সহ সব ধর্মকেই শ্রদ্ধা করা বাংলার পরম্পরা।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় দলের সুপ্রিমোর সুরে বলেছেন, চাঁদের কোনও ধর্ম হয়না। আমৃত্যু একতা বজায় রাখতে হবে।