
ছাব্বিশের নির্বাচনে অনেক সিট হারাবেন। বিধানসভায় ভাষণে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোর্টের জেতেন, ভোটেও জেতেন বলে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রীতিমত আক্রমণের সুরে বলেছেন দিল্লি চালাতে পারছে না, এখানে বড় বড় কথা বলছে। ডাবল ইঞ্জিন সরকারের কি অবস্থা দেখাই যাচ্ছে। তাই বিজেপি জিরো ছিলেন, জিরো আছে, জিরোই থাকবে।
বিরোধীরা ভাল থাকুক, সুস্থ থাকুক, এটা তিনি সবসময় চান। এরপরেই তিনি কার্যত শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে বলেছেন নির্বাচনে বিজেপি অনেক সিট হারাবে।
