নরকঙ্কালের দল সিপিএম, তোপ মুখ্যমন্ত্রীর, বিজেপিকেও

0
126
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সন্দেশখালিতে একযোগে সিপিএম বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরকঙ্কালের দল বলে সিপিএমকে আক্রমণ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন সারাক্ষণ চক্রান্ত করছে বিজেপি। ওদের টাকায় হাত না দিতে। তাঁর কথায় বিজেপির টাকা অন্যায়ের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন সবথেকে বেশি অত্যাচার করে বড় বড় কথা বলছে সিপিএম। এদের মিথ্যে কথায় যেন কেউ না ভোলে। সোমবার সন্দেশখালির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে কেন্দ্রে ছিল সিপিএম।
মুখ্যমন্ত্রী বলেছেন তিনিই পাহারাদার। সন্দেশখালিতে কিছু হলে এক মিনিটেই জানতে পারবেন।