গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বীরভূমে কেষ্ট আর মিটিং-মিছিল ডাকবেন না

    বীরভূমে কেষ্ট আর মিটিং-মিছিল ডাকবেন না

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বীরভূমে অনুব্রত মণ্ডল আর কোনও মিটিং মিছিল ডাকবেন না। নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    জেলা সভাপতি নয়, রবিবার কোর কমিটির প্রথম বৈঠকে সদস্য হিসেবেই যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। ওই বৈঠকে ছিলেন চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ সহ ৯ সদস্য। বৈঠক চলাকালীন ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী জানিয়ে দিয়েছেন এখন থেকে মিটিং, মিছিল ডাকবেন না কেষ্ট। কোনও কর্মসূচির আয়োজন করতে হলে তা করবেন চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ মাস ধরে কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে তৃণমূলে বিভাজন তৈরি হয়েছিল। কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ এ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেই আবহে শুক্রবার অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে দল।
    বীরভূমের জেলা সভাপতির পদটাই তুলে দেওয়া হয়েছে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দলের সংগঠনের কাজকর্ম দেখভাল করবে কোর কমিটিই।