
ফের ভিন রাজ্যে খুন পশ্চিমবঙ্গের শ্রমিক। এ বার মহারাষ্ট্রে খুন করা হয়েছে পুরুলিয়া জেলার শ্রমিক সুখেন মাহাতো-কে বলে অভিযোগ।
বাংলা ভাষায় কথা বলার কারণেই পুণেতে খুন করা হয়েছে ওই পরিযায়ী শ্রমিককে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃত সুখেন মাহাতো। তাঁর বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডিতে। বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সুখেন-কে পিটিয়ে মেরে ফেরা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা দাদা তুলসীরাম মাহাতো। এই নিয়ে শিকারপুর থানা খুনের অভিযোগ দায়ের করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লিখেছেন, মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার বান্দোয়ানের ২৪ বছর বয়সী অভিবাসী শ্রমিক সুখেন মাহাতো-র বর্বর হত্যাকাণ্ডে তিনি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
এটি একটি ঘৃণামূলক অপরাধের চেয়ে কম কিছু নয়। তিনি অবিলম্বে গ্রেফতার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
