মমতার বাড়িতে বৈঠকে ডাক সকল জয়ী প্রার্থীর

0
225
All the winning candidates are invited to the meeting at Mamatas house
All the winning candidates are invited to the meeting at Mamatas house

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ী দলের ৪২ জন লোকসভার প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপশি সমস্ত জেলার সভাপতি, কো-অর্ডিনেট-র রাজ্যের প্রথম সারির নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে বৈঠকে।

লোকসভায় আগের তুলনায় ভালো ফল হলেও উত্তরবঙ্গে আসনগুলোতে আবারও বিপর্যয় হয়েছে। যার কারণ হিসেবে সাংগঠনিক দুর্বলতা থেকে গোষ্ঠী দ্বন্দ্ব ও  উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী বদল, প্রকাশেই স্বীকার করেছেন দলের প্রথম সারির নেতা ফিরহাদ হাকিম। একইসঙ্গে বিজেপি লোকসভার নিরিখে ১২ টা আসন পেলেও। বিধানসভার নিরিখে বিজেপি প্রায় ১০০ আসন পেয়েছে। যা আগামী ‘২৬-র বিধানসভা ভোটের আগে মাথা যন্ত্রণা বাড়াচ্ছে তৃণমূলের। কলকাতার জোড়াসাঁকো, শ্যামপুকুর এর মতো আসন হারায় চিন্তায় তৃণমূল।  জিতলেও ভোট কমেছে ভবানীপুর বিধানসভার ভোটের সংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায় যা ভোট ২১ এর বিধানসভায় পেয়েছিলেন তার থেকে প্রায় ৫০ হাজার ভোট কমেছে দক্ষিণ কলকাতার লোকসভার নির্বাচনে। যা চিন্তায় ফেলেছে। এছাড়াও ক্লোজ ফাইট যে সকল আসনে হেরেছে তৃণমূল সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। সব বাদেও লোকসভায় বিরোধী আসনে বসে তৃণমূলের ভূমিকা আর ইন্ডি জোটে দলের কর্মসূচি দিকনির্ণয় করে দিতেই মূলত আজ মেগা বৈঠক ডেকেছেন বলে খবর তৃণমূল কংগ্রেসে সূত্রে খবর।