তৃণমূলের প্রার্থীতালিকা-হার্ড ডিস্ক-ফোন হাতাতে এসেছিল: মুখ্যমন্ত্রী

0
86
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূলের প্রার্থীতালিকা, হার্ড ডিস্ক, ফোন হাতাতে এসেছিল ইডি। প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল হাতে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপির পার্টি অফিসে তল্লাশি চালালে কি হবে। কয়লাকাণ্ডে দিল্লির যে পুরনো মামলাটি ২-৩ বছর ধরে কার্যত ঠান্ডাঘরে পড়েছিল। সেই মামলাতেই হঠাৎ সক্রিয় হয়েছে ইডি। বৃহস্পতিবার সেই মামলার তদন্তে প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। সেখানে তল্লাশি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার মনোজ ভর্মা। গাড়ি থেকে নেমে হেঁটেই বাড়ির ভিতরে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কিছু পর একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে ইডি তার আইটি সেক্টরের অফিসে হানা দিয়েছে ইনচার্জের অফিসে হানা দিয়ে দলের হার্ড ডিস্ক হাতিয়ে নিতে এসেছিল। দলের প্রার্থীতালিকা, দলের কৌশল এবং দলের পরিকল্পনা হাতাতে এসেছিল এরা। তিনি প্রশ্ন করেছেন এটাই কি ইডি, অমিত শাহ-র ডিউটি। স্বরাষ্ট্রমন্ত্রীকে নোংরা বলেও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। দেশ রক্ষা করতে পারে না, অন্য দলের তথ্য হাতাতে এসেছে। একদিকে এসআইআর চলছে, বাংলার নাগরিকদের নাম মুছে দিচ্ছে। ২ কোটির বেশি মানুষ। দেড় কোটি মানুষকে ডাকা হয়েছে। কোনও নথি না চেয়েই মুছে দিচ্ছে।
হোয়াটসঅ্যাপে চলছে। নির্বাচনের জন্যই তাঁর দলের সব তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।