
গুজবে কোনও কান দেবেন না। কুম্ভ মেলায় পদপিষ্ট-র ঘটনা থেকে শিক্ষা নিয়ে তক্তাঘাটে ছটপুজোর উদ্বোধনে গিয়ে পুণার্থীদের সাবধনতার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেছেন, সবার কাছে অনুরোধ আস্তে আস্তে গঙ্গার ঘাটে আসা যাওয়া করুন। হোল্ডিং এরিয়া শক্তপোক্ত করুন। মহিলা ও বাচ্চাদের নজর রাখুন। কারও প্ররোচনায় পা দেবেন না৷ এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ছট পুজোর অতি প্রিয় প্রসাদ ঠেকুয়া তিনি পান।তাঁকে প্রসাদ পাঠান সবাই। মমতা বন্দ্যোপাধ্যায়েরর কথায়, ছট পুজা সহজ নয়। ৩৬ ঘণ্টা উপবাস করতে হয়। সবাই ভাল থাকুন। এই পুজোতেও সমস্ত ধর্ম, বর্ণের মানুষ যোগ দেন। এটাই পরম্পরা। সব ঘাট রাজ্য সরকার সাজিয়ে দিয়েছে। কিছু পুকুর খনন করে দেওয়া হয়েছে।আজ নয়, বিগত ২৫ বছর ধরেই তিনি এই ভাবে ছট পুজোর উৎসবে শামিল হন৷ সোমবারও ভাষণের উদ্দেশ্যে নয়, কথা বলার জন্যেই এসেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেছেন, গোটা দেশজুড়ে এই উৎসব পালন হচ্ছে। সবাইকে অভিনন্দন।
গোটা রাজ্যেও হচ্ছে। রাজ্য সরকার দুই দিনের জন্যে ছুটিও দেওয়া হয়।
