
এবার বদল নয় বদলার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমডাঙার সভা থেকে বলেছেন ২০১১-য় বদলা নয়, বদল চাই বলেছিলেন।
কিন্তু এখন তিনি বলছেন বদল নয়, বদলা চাই। এই বদলা গণতন্ত্রের বদলা। তিনি আরও বলেছেন একেকটা করে ভোট দিয়ে বদলা নিতে হবে। ফের একবার বলেছেন এবারের ভোটে দুরন্ত খেলা হবে। ইভিএম মেশিনে চিপ ঢুকিয়ে ষড়যন্ত্র করতে পারে বলে আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী আবারও বলেছেন রাজস্থান, বিহার থেকে ট্রেনে করে ভোট দিতে আসতে পারে।
এমনটা হলে আটকে রাখার হুঁশিয়ারি দিয়েছেন। যাঁরা ফলস ভোট দিয়ে পালানোর চেষ্টা করবে তাঁদের পালাতে দেবেন না।









