গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata ‘আদর্শ আলাদা’, গীতাপাঠে না যাওয়ার ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর

    ‘আদর্শ আলাদা’, গীতাপাঠে না যাওয়ার ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর

    0
    88
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ বিজেপির অনুষ্ঠান, সেখানে তিনি কী করে যাবেন? নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হলে অবশ্যই যেতেন। কোচবিহারে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    এরপরই মুখ্যমন্ত্রীর মন্তব্য, যারা নেতাজি, বিদ্যাসাগর, রামমোহন রায়দের অপমান করে তাদের সঙ্গে তিনি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ জবাব, তিনি কী করে যাবেন ওখানে? গীতাপাঠ-তো বিজেপির অনুষ্ঠান। তাঁর একটা আলাদা আদর্শ আছে। তিনি তো ওখানে যেতে পারেন না। নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হলে অবশ্যই যেতেন। তিনি সব ধর্মকে সম্মান করেন। সব বর্ণ, সব জাতিকে সম্মান করেন।আর তাছাড়া যারা বলে যে নেতাজি সুভাষচন্দ্র বসু-কে পছন্দ করে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-রামমোহন রায়-কে পছন্দ করে না, তাদের সঙ্গে তিনি নেই।
    থাকতে পারবেন না। তাঁর বাংলার মাটি আমায় এ শিক্ষা দেয়নি।