আবাসনে ডিজে তাণ্ডব, দলীয় বৈঠকে অগ্নিশর্মা মমতা

0
172
3 4 te asone joor kore harano hoyeche
3 4 te asone joor kore harano hoyeche

উল্টোডাঙার আবাসনে ঢুকে তৃণমূলের লোকেদের ডিজে-র তাণ্ডব-সহ জয়োল্লাস পালনের ঘটনায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের বৈঠকে প্রকাশ্যেই সে কথা জানান তিনি।

কালীঘাটে বাড়ির লাগোয়া দফতরে লোকসভা ভোটের সমস্ত প্রার্থী, দলের সব জেলা সভাপতি এবং গুরুত্বপূর্ণ নেতাদের বৈঠকে ডেকেছিলেন তৃণমূল নেত্রী। খবর, বৈঠকের শুরুতেই উল্টোডাঙার ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশিই, তিনি উত্তর কলকাতার জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন, তিন দিনের মধ্যে ওই আবাসনে পৌঁছে দুঃখপ্রকাশ করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এ-ও বলেছেন, ওই ঘটনা যারা ঘটিয়েছে, তাদের দলের তরফে শো-কজ় করতে হবে।ঘটনাচক্রে, ওই আবাসনটি পড়ে মানিকতলা বিধানসভা এলাকায়। সামগ্রিক ভাবে গোটা দলকেই মমতা বার্তা দিয়েছেন যে, তৃণমূল ভোটে জিতেছে। তাই তৃণমূলকে অনেক নমনীয় হয়ে কাজ করতে হবে। দল যে কোনও ধরনের উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করবে না,তা-ও স্পষ্ট করে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।লোকসভা ভোটের ফলপ্রকাশের পরে উল্টোডাঙার একটি আবাসনে অজস্র অটো ঢুকে পড়ে।সঙ্গে অনেক মোটরসাইকেল।সেই জয়োল্লাসে বাজছিল ডিজে।অভিযোগ, যথেচ্ছ সোডার বোতলও ছোড়াছুড়ি হয়। ঘটনাচক্রে,ওই আবাসনের যে বুথ, সেখানে তৃণমূলের থেকে বিজেপি বেশি ভোট পেয়েছে। অভিযোগ,স্থানীয় তৃণমূলের কিছু লোক অটো, মোটরসাইকেল, ডিজে নিয়ে তাণ্ডব চালায়।