মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় মিছিলে মমতা

0
93
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এসআইআর স্থগিত করতে বৃহস্পতিবারই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মতুয়া গড়ে এসআইআর-র বিরোধিতায় মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়া থেকে ৩ কিলোমিটার রাস্তা এই মিছিলের নেতৃত্বে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার মিছিল শেষে সীমান্ত লাগেয়া বনগাঁ ত্রিকোণ পার্কে সমাবেশ করবেন তিনি। এসআইআর-র বিরোধিতায় এর আগে কলকাতায় মিছিল করেছেন তৃণমূল নেত্রী। এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এই অবস্থায় মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিতেই তৃণমূল নেত্রীর এই কর্মসূচি বলে খবর। কদিন আগেই এসআইআর-র বিরোধিতায় ঠাকুরবাড়িতে অনশনে বসেছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য তথা মতুয়া সংঘাধিপতি মমতাবালা ঠাকুর।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামার আগের দিন সোমবার দলীয় সাংসদ, বিধায়ক সহ সব স্তরের নেতৃত্বর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়া অধ্যসিত এলাকা এবং উত্তরবঙ্গকে বিশেষ নজর দেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর।