ভবানীপুর থেকে সাড়ে ৮০০ কোটির প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস মুখ্যমন্ত্রীর

0
46
ছবি সৌজন্যে :ফেসবুক

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। ভোটের মুখে এবার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে সাড়ে ৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জৈন সম্প্রদায়ের অনুষ্ঠান থেকেই জৈন মানস্তম্ভ, সন্ত কুটিয়া গুরুদ্বার গেট, মাইনোরিটি ভবন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেছেন ভবানীপুর জাস্ট লাইক এ মিনি ইন্ডিয়া। এই অঞ্চলে সব ধর্ম, বর্ণের মানুষ মিলে মিশে থাকে। তিনি বলেছেন জৈন স্তম্ভ উদ্বোধন করতে পেরে ভাল লেগেছে।

মান স্তম্ভ মানে অহিংসা। গুজরাটি খাবার তার পছন্দ সেকথা বলে মুখ্যমন্ত্রী বলেছেন রমজান চলছে, সামনে দোল আসছে। সবাইকে অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন।