সোমবার উত্তরবঙ্গে মমতা, শুভেন্দুও

0
102
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সোমবার থেকে চারদিনের শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাণিজ্য বৈঠকের আগেই বানারহাটে পদযাত্রায় অংশ নেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের দুই হেভিওয়েট নেতৃত্বের সফর ঘিরে সরগরম উত্তরবঙ্গ। সোমবার বিকেলে শিলিগুড়ি পৌঁছে বাণিজ্য সম্মেলন করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে উত্তরকন্যায় থেকে পরদিন কাছের একটি মাঠে সরকারি সভায় যোগ দেবেন তিনি। এরপর বুধবার উত্তরকন্যায় একাধিক জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি পৌঁছনোর আগেই সকালে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বাগডোগরা হয়ে বানারহাটে জন বালার এলাকায় সভা করবেন।