বিধ্বস্ত ওয়েনাড়ে ২ সাংসদকে পাঠাচ্ছেন মমতা

0
137
Keralas Waynad collapse kills 19 many feared trapped
Keralas Waynad collapse kills 19 many feared trapped

বিপর্যস্ত কেরলের ওয়েনাড়ে দলের দুই সাংসদকে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন। ২ দিনের জন্য ওয়েনাড়ে যাচ্ছেন তৃণমূলের দুই সাংসদ সাকেত গোখলে এবং সুস্মিতা দেব।

পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি মৃতদের পরিবারের পাশে দাঁড়াতেই এই সফর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন কেরলের ওয়েনাড়ে ভূমিধসের খবরে তিনি উদ্বিগ্ন। মারাত্মক বিপর্যয় হয়েছে সেখানে। মানবিক কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়াতেই দুই সাংসদকে সেখানে পাঠানো হচ্ছে। তাঁরা সেখানে দুদিন থাকবেন এভং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহয্য এবং সবরকমের সহযোগিতা করবেন। দুর্যোগে পরিবার পরিজন হারানো মানুষগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।