
দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানায় ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে বলেছেন এবার বিষ দাঁতটা ভাঙতে হবে।
কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। সামনাসামনি লড়াই করতে না পেরে তাঁর প্রার্থীর বাড়ি, পার্টি অফিসে তল্লাশি করছে। এমনকি তাঁর বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। এতটাই নির্জজ্জ বিজেপি। বঁশিয়ারি দিয়ে বলেছেন এর জবাব মানুষই ভোটবাক্সে দেবে। ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেছেন পোলিং এজেন্ট নেই। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। তাঁর কথায় ভোটের আগে ইডি-টিডি, সিবিআই-টিবিআই করে।
কিন্তু এখনও পর্যন্ত কোনও কেসের যদাসলা করতে পারে না। তিনি আরও বলেছেন ওরা যে অবস্থায় গিয়েছে শেষ মরণ কামড় বসাচ্ছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এবার এই মরণ কামড়ের বিষ দাঁতটা ভাঙতে হবে।
