গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International বিনিয়োগ বান্ধব বাংলা, লন্ডনে মুখ্যমন্ত্রী

    বিনিয়োগ বান্ধব বাংলা, লন্ডনে মুখ্যমন্ত্রী

    0
    123
    ছবি সৌজন্যে :ফেসবুক

    পশ্চিমবঙ্গই বিনিয়োগের আদর্শ জায়গা। লন্ডনে শিল্প বৈঠকে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে গিয়ে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তাঁর কথায়, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে শিল্পবান্ধব পরিস্থিতি রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শিল্পের জন্য সবরকমের পরিবেশ তৈরি করে রেখেছে। ইতিমধ্যেই ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ বড় শিল্পে সবক্ষেত্রেই এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তিনি লন্ডনকে ভীষণ ভালোবাসেন।ভারতের সঙ্গে লন্ডনের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। লন্ডনের শিল্প বৈঠকে পশ্চিমবঙ্গের বাণিজ্য পরিকাঠামোর প্রভূত প্রশংসা শোনা গিয়েছে ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর গলায়।

    শিল্পপতিদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, বিনিয়োগ বান্ধব পরিবেশ বাংলা। এখানে লগ্নি করলে শিল্পপতিরা জিতবে।