
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ন্ত্রণ করেন বলে মনে হয়। নেতাজি ইন্দোরে বিএলএ-দের সভামঞ্চ থেকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেছেন, অপদার্থ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম বাজে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাঁর রাজনীতির জীবনে কখনও দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় , অমিত শাহ প্রধানমন্ত্রীকে পুরোটা কন্ট্রোল করছেন। প্রধানমন্ত্রীও পুরোটা নিয়ন্ত্রণ করেন বলে মনে হয় না। হোম মিনিস্টারই নরেন্দ্র মোদী-কে নিয়ন্ত্রণ করে বলে তাঁর মনে হয়। এত কম সময়ের মধ্যে এত রকম নির্দেশ।
গায়ের জোরে দু’বছরের এসআইআর-র কাজ দু’মাসে করতে চাইছে। এত বার অ্যাপ পরিবর্তন হয়েছে যে বেচারা বিএলও-রা নাস্তানাবুদ হয়ে পড়ছে।








