
কলকাতার রাস্তায় বড় আন্দোলনের পর ৮ দফা দাবিতে বুধবারও বিভিন্ন জেলায় প্রতিবাদে পথে ছিলেন আশাকর্মীরা।
বাঁকুড়া থেকে বারাসত বেতন বৃদ্ধি, চাকরিতে স্থায়ীকরণ সহ ৮ দফা দাবিতে মিছিল করেছেন তাঁরা। বারাসতে চাঁপাডালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। অন্যদিকে বাঁকুড়ার খাতড়া শহরে প্রতিবাদে সামিল হয়েছিলেন আশাকর্মীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের আঁচ আছড়ে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনার এসডিও অফিসে।
আশাকর্মীরা যখন আন্দোলনে পথে নেমেছেন তখন সিঙ্গরের সভা থেকে মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেছেন সবুরে মেওয়া ফলে। আশাকর্মীদের ভালকিছুর জন্য একটু ধৈর্য ধরতে বলেছেন মুখ্যমন্ত্রী।
