মমতা বন্দ্যোপাধ্যায় কেন রেগে আছেন জানেন না রাষ্ট্রপতি

0
402
ছবি সৌজন্যে :ফেসবুক

বাংলায় এসে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে উত্থাপ্রকাশ করেছেন দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মুর প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন রেগে আছেন জানেন না।

যদিও তিনি মমতাকে নিজের বোনের মত দেখেন। তিনিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে ভালবাসেন। এজন্য তাঁর কোনও রাগ নেই। শুক্রবার রাষ্ট্রপতির আসার কথা থাকলেও একদিন পিছিয়ে শনিবার অনুষ্ঠানে যোগ দেন দ্রৌপদী মুর্মু। কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট অথরিটির মাঠে রাষ্ট্রপতির অনুষ্ঠানে তেমন ভিড় চোখে পড়েনি। বারবার রাষ্ট্রপতির অনুষ্ঠানের জায়গা বদলের অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে। এই প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন এমন একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে যেখানে মানুষের আসাটা কঠিন। রাজ্য সরকার হয়ত আদিবাসীদের ভালো চায় না।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন এটা ইন্টারন্যাশনাল সাঁওতাল কনফারেন্স দেখে মনে হচ্ছে না। সাঁওতাল সমাজ বা আদিবাসী সমাজের মানুষজন সরকারি কোনও সুযোগ সুবিধে পান বলে তাঁর মনে হচ্ছে না।