আপনারা হাসিতে থাকুন, পূর্ণমের স্ত্রীকে ফোনে শুভকামনা মুখ্যমন্ত্রীর

0
177
ছবি সৌজন্যে : নিজস্ব
পূর্ণমের মুক্তি খবরে স্ত্রী রজনী সাউকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যখনই রিলিজ হয়ে গেছে খবর পেয়ে তিনিও আশ্বস্ত হয়েছেন।
পরিবারের সবাই এরকমই হাসিতে থাকুন, সেই শুভকামনাও জানিয়েছেন। পূর্ণম কুমারের স্ত্রী রজনীও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী তাঁকে ৩-৪ বার ফোন করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি যেকোনও পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাঁর স্বামীকে ভাই বলে সম্বোধন করেছেন। এরপরেই পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন বিএসএফ জওয়ানের মুক্তির খবর পেয়ে তিনি খুশি। পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
তিনি ৩ বার বিএসএফ জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। বুধবারও ফোন করেছেন বলে জানিয়েছেন।