গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata গোয়ার হোটেলের প্রসঙ্গ টেনে আনন্দপুরকাণ্ডের জবাব মুখ্যমন্ত্রীর

    গোয়ার হোটেলের প্রসঙ্গ টেনে আনন্দপুরকাণ্ডের জবাব মুখ্যমন্ত্রীর

    0
    58
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গোয়ার হোটেলে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে বিরোধীদের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় এত মানুষের মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রী আনন্দপুরে না যাওয়ায় আক্রমণ করেছে বিরোধীরা।

    সেই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা ওইদিন ২৬ জানুয়ারি ছিল। তারপরেও সেখানে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসকে পাঠিয়েছিলেন। বিধায়ক ফিরদৌসি বেগম এবং স্থানীয় লোকজন সারারাত উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। তিনি বলেছেন ওটা প্রাইভেট কোম্পানি। গুদামের ভিতরে এত এত সিলিন্ডার মজুত করা উচিত ছিল না।

    মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি যখন রুফটপ রেস্তোরাঁগুলোয় ভিজিট করেছিলেন, সেই সময় কত কত সিলিন্ডার মজুত রাখা হয় সেটা সামনে এসেছিল। কিন্তু রেস্তোরাঁ মালিকরা আদালত থেকে স্টে অর্ডার নিয়ে এলে তাঁর কি করার আছে।