সিরিয়াল থেকে বিষ ছড়াচ্ছে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

0
146
ছবি সৌজন্যে :ফেসবুক

বাংলা সিরিয়ালে ঝগড়াঝাটি, গুন্ডামি, হিংসা দেখানোয় বিরক্ত মুখ্যমন্ত্রী বলেছেন সমাজে বিষ ছড়ানো হচ্ছে। মহানায়ক উত্তম কুমারের স্মরণসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সারাক্ষণ এসব দেখালে বাচ্চারা ভুল শিখছে, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে।

প্রযোজক এবং পরিচালকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা দয়া করে যাতে খারাপ কিছু দেখানো না হয়। শুধুমাত্র সিরিয়াল টানতে রোজ রোজ এসব দেখানো ঠিক নয়। মুখ্যমন্ত্রী আরও বলেছেন কত ভাল জিনিস রয়েছে, সেগুলো তো দেখানো যেতে পারে। বাঙালির সংস্কৃতিকে আরও বেশি করে তুলে ধরারও আবেদন করেছেন তিনি। সেক্ষেত্রে বাংলা গান বেশি করে ব্যবহার করতে বলেছেন।

নিজেই বলেছেন নেগেটিভ কিছু দেখালে টিভি বন্ধ করে দেন। শেষে আক্ষেপের সুরে বলেছেন তাঁর জীবনে আফশোস রয়ে গেছে যে তাঁর সঙ্গে কোনওদিন উত্তমকুমারের দেখা হয়নি।