বরাদ্দ ২০-২৫ হাজারই, আবেদন খারিজ

0
123
ছবি সৌজন্যে : এক্স

নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হওয়া গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা বৃদ্ধির আবেদন গুরুত্ব পেল না। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন পূর্ব ঘোষণা মতই চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে ২৫ হাজার এবং চাকরিহারা গ্রুপ ডি কর্মীরা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন শ্রম দফতরের অধীনে নতুন একটি প্রকল্প থেকে চাকরিহারা শিক্ষাকর্মীদের এই টাকা দেওয়া হবে এবং তা চলতি বহরে পয়লা এপ্রিল থেকে কার্যকর করা হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন। এই বিষয়ে ইতিমধ্যে রাজ্য সরকার পুনর্বিবেচনা করতে আদালতের দ্বারস্থ হয়েছে এবং আদালতে যতদিন মামলা চলবে ততদিন চাকরিহারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার এই সহায়তা দেবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এনিয়ে যাতে জনস্বার্থ মামলা না হয় সেজন্য আগে থেকেই শ্রম দফতরের অধীনে রাজ্য সরকার একটি প্রকল্প নিয়েছে।

যার নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভলি হুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম। উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় ২৬ হাজার চাকরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের নিয়োগ সম্পন্ন বাতিল করেছে আদলত।