
পালাবদলের পর ওপারে ভাষা শহিদ উদযাপন ফিকে হলেও এপারে তার জৌলস কমেনি এতটুকুও।
কলকাতার দেশপ্রিয় পার্কে রাজ্যে সরকারের উদ্যোগে ভাষা দিবসের অনুষ্ঠানে নাম না করেও বাংলাদেশের ভূমিকার সমালোচনা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।
অনুষ্ঠানের শেষে স্লোগান তুলেছেন জয় বাংলা। এবারের ভাষা দিবস উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে। তাঁর ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করে আমি বাংলায় গান গাই গেয়ে অনুষ্ঠান শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে প্রতুল মুখোপাধ্যায়ের জীবনের শেষ কয়েকদিনের কথা স্মরণ করেছেন। পাশাপাশি জানিয়েছেন ল্যান্স ডাউন প্লেস রোড প্রসূন মুখোপাধ্যায়ের নামে করা হবে। এরপরেই ভাষা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ভাষা কারও একারাকেনা নয়। সবার কাছে সবার মাতৃভাষা প্রিয়। তা নিয়ে বাড়তি আবেগ থাকবে। এই দিনটাকে বাঙালি পালন করবে না তা হতে পারে না।
মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রসঙ্গ না দেনে মুখ্যমন্ত্রী বলেছেন অন্য দেশের ব্যাপারে কিছু বলবেন না শুধু নিজের কথাই বলবেন। শেষে স্লোগান দিয়েছেন জয় বাংলা।
