
গণনা শেষ না এজেন্টদের গণনাকেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভোটে যাঁরা মার খেয়েছেন, তাঁদের পুরস্কৃত করার কথাও জানিয়েছেন।
ভোটগণনার আগে শনিবার তৃণমূলের কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ২০০- বেশি আসনে জিতবে তৃণমূল। তবে মাটি আগলে পড়ে থাকতে হবে সবাইকে। তৃণমূলের জন্য যাঁরা ভোটে মার খেয়েছে তাদেরকে দল পুরস্কৃত করবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তৃণমূল ফের জিতলে বিজেপির হাতে কেন্দ্রীয় বাহিনীর হাতে অত্যাচারিত সবাইকে পুরস্কৃত করা হবে। একইসঙ্গে তিনি বলেছেন ২০০ থেকে ৩০০ ভোটে যদি কোথাও বিজেপির জেতার মত পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে পুণরায় গণনার দাবি জানাতে হবে।
ভোটগণনার আগে এই বৈঠক থেকে কাউন্টিং এজেন্টদের কার্যত ভোকাল টনিক দিয়েছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে এজেন্টদের সতর্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
