অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী, অভিষেকের

0
191
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বড়বাজারের হোটেলে দাহ্য পদার্থ ছিল, তদন্ত চলছে, অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তিনি।
দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের পর বড়বাজারের ক্ষতিগ্রস্ত এলাকাতেও আসতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এক্স হ্যান্ডেল বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, আগুন এবং মৃত্যুর ঘটনায় তিনি অত্যন্ত ব্যাথিত। রাতভর তিনি দিঘা থেকেই উদ্ধারকাজ এবং আগুন নেভানোর বিষয়টি তদাকরি করেন, বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই আগুনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, এই দুঃসময়ে সকলে মিল ক্ষতিগ্রস্তদের যাবতীয় সহায়তা, ত্রাণ এবং পুনর্বাসন দেওয়ার কাজ চলছে।