
চক্রান্তের শিকার হয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর ১২৯ তম জন্মদিনে কার্যত এক সুর রাজ্যের প্রধান দুই রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁর প্রতি বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমারায় নেতাজির জন্মবার্ষিতী পালন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নেতাজির তৈরি যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে বলে আক্ষেপ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাঁর অন্তর্ধান রহস্যের এখনও কোনও কিনারা করা হয়নি। তাঁর কী হয়েছে, কোথায় হারিয়ে গিয়েছেন তাঁর জানা নেই। দেশের জন্য এত লড়াই করেছেন, অথচ সেই মানুষটাই হারিয়ে গিয়েছেন। এই দুঃখ রয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে নিয়ে রাজ্যের ৬৪টি ফাইল ছিল। সেই ফাইল মানুষের সামনে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।নেতাজি সুভাষচন্দ্র বসুকে সরিয়ে দেওয়া আড়াল করা যাই হোক না কেন, তিনি থাকলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন। তিনি থাকলে ভারতের স্বপ্ন পূরণ হত।
সুভাষচন্দ্র বসু প্রথম প্রধানমন্ত্রী হলে দারিদ্র, বেকারত্ব, দুর্নীতিমুক্ত হত দেশ। নেতাজির অন্তর্ধান রহস্য সামনে আসা উচিত বলে মনে করেন শুভেন্দু অধিকারীও।







