অক্সফোর্ডে গ্র্যান্ড পিয়ানোয় সুর তুললেন মুখ্যমন্ত্রী 

0
105
ছবি সৌজন্যে : এক্স

অক্সফোর্ডে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় র‌্যান্ডল্ফ হোটেলের লবিতে রাখা গ্র্যান্ড পিয়ানোয় সুর তুলেছেন,উই শ্যাল ওভারকাম। যে গ্র্যান্ড পিয়ানোটা ১৮৮৭ সালের।

 

একইসঙ্গে মুখ্যমন্ত্রী পুরানো সেই দিনের কথা, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়েও বাজিয়েছেন গ্র্যান্ড পিয়ানোয়।হোটেলে মুখ্যমন্ত্রীকে হলুদ ফুলের তোড়ায় অভ্যর্থনা জানান অক্সফোর্ডের গবেষক এবং গত লোকসভা ভোটে মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হান। লন্ডনের সময় দুপুর ২টোয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শুরু হয়। বিকেল সাড়ে ৫টায় কেলগ কলেজের প্রেক্ষাগৃহ দ্য হাব-এ বক্তৃতার পর শ্রোতাদের সঙ্গে আলাপচারিতায় মেতেছেন মুখ্যমন্ত্রী। আলোচনাসভার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাইলফলকের সঙ্গে সাক্ষাৎ-পরিচয় করান কর্তৃপক্ষ। নিয়ে যাওয়া হয় গ্রন্থাগারেও। এর পাশাপাশি অক্সফোর্ডে ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন ছাত্র এবং গবেষকের সঙ্গে একান্ত বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলগ কলেজে বক্তৃতার আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলা ছাড়াও ইংল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার-সহ নানা কিছু ঘুরে দেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

 

নিজের আঁকা ছবি এবং নিজের লেখা বই উপহার দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।এর আগে ভারতীয় দূতাবাসে গিয়ে ভারতীয় রাষ্ট্রদূতের হাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছবি তুলে দিয়েছেন।