গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বুলডোজার নীতি, ফের সরব মমতা

    বুলডোজার নীতি, ফের সরব মমতা

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাড়ি ভাঙার আগে নোটিস দিয়ে কেন ভুল সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে না। প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যুক্তি ভুল ত্রুটি ডিভিয়েশন হতেই পারে, সেক্ষেত্রে হেয়ারিংয়ে ডাকার সুযোগ রয়েছে, ভুল সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু তা না করে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে।

    যেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে মূর্তি ভাঙা নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তাঁর খুব খারাপ লেগেছে, একজন আর্টিস্টকে দিয়ে মূর্তিটি তৈরি করেছিলেন। লোগোটা নিজে এঁকেছিলেন। কিন্তু নিজেদের স্ট্যাচু বসাবে বলে সেটাও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আক্রমণ করে বলেছেন যাঁরা বাংলার সভ্যতা সংস্কৃতি জানে না তারা ক্ষমতায় এসেই বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে। হকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে।

    মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন কলকাতার মেয়র নিজে কিছু জানেন না অথচ গায়ের জোরে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। বেনিয়ম হলে জরিমানা, পেনাল্টি দেওয়ার সুযোগ থাকে। কিন্তু এই সরকার নিয়মকানুনের তোয়াক্কা না করে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে।