গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Medinipur মহাযজ্ঞে পূর্ণাহুতি মুখ্যমন্ত্রী, মা-মাটি-মানুষের নামে পুজো

    মহাযজ্ঞে পূর্ণাহুতি মুখ্যমন্ত্রী, মা-মাটি-মানুষের নামে পুজো

    0
    127
    ছবি সৌজন্যে :ফেসবুক
    প্রাণপ্রতিষ্ঠার প্রাক্কালে নবনির্মীত জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে পূর্ণাহুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করলেন আরতি, উড়ল ধ্বজা।
    বাজালেন কাঁসর। সঙ্গে ছিলেন পুরীর মন্দিরের সেবাইত রাজেশ দ্বৈতাপতি, ইসকনের সদস্য রাধারমণ দাস। যজ্ঞের সময় মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে মহাযজ্ঞ। কলিঙ্গ শৈলীতে তৈরি জগন্নাথদেবের মন্দিরটি পুরীর মন্দিরের আদলেই তৈরি। অক্ষয়তৃতীয়ার শুভলগ্নে বুধবার উদ্বোধন হবে। মঙ্গলবার মহাযজ্ঞে যোগ দিয়ে পূর্ণাহুতির পর মুখ্যমন্ত্রী বলেছেন সব ধর্ম-বর্ণের মানুষ এসেছেন। প্রত্যেকেই অতিথি। ধর্ম কখনও মুখে প্রচার করে হয় না। ধর্মে হৃদয়ে থাকে। মা-মাটি-মানুষ ভাল রাখারই প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন বুধবার দুপুর আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হবে। ৩টের সময় দ্বারোদ্বাঘটন রয়েছে। তারপর ৫ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে। এরপরেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিঘার মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে হোমযজ্ঞ। পুরী থেকে দিঘায় এসেছেন ৫৭ জন সেবক।
    এছাড়াও ইসকনের ১৭জন সন্ন্যাসীও রয়েছেন। হোমযজ্ঞের জন্য ১০০ কুইন্টাল আম, বেলকাঠ ২ কুইন্টাল ঘি ঢালা হয়।