
বাংলায় বিজেপি, সিপিএম কংগ্রেস বোঝাপড়া করে ভোটে লড়ছে। ভোটে বিজেপি, সিপিএম, কংগ্রেসের আঁতাত হয়েছে বলে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন তাই সিপিএমের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। পঞ্চায়েত এবং পুরসভার ভোটে বিজেপি-সিপিএম-কংগ্রেসের মিলিজুলি বোর্ডের প্রসঙ্গ টেনেছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন ৬ দফা ভোটে স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি আর ক্ষমতায় আসছে না। এবার জোট ইন্ডিয়াই দেশে সরকার গড়বে। সর্বভারতীয়স্তরে বিরোধীদের ইন্ডিয়া জোট হয়েছে। সেই জোটে তৃণমূলও রয়েছে।
